প্রকাশিত :  ০৬:২৮
১০ মার্চ ২০২৬

রাজধানীসহ সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

রাজধানীসহ সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। এসময় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আজ মঙ্গলবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে—এ অবস্থায় আগামীকাল বুধবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


Leave Your Comments




জাতীয় এর আরও খবর