প্রকাশিত :  ১৫:৩৬
০৫ মার্চ ২০২৬
সর্বশেষ আপডেট: ১৫:৪৪
০৫ মার্চ ২০২৬

ইরানে হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল ব্রিটেন

ইরানে হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল ব্রিটেন

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনে যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে হামলা চালানোর অনুমতিও দেননি।

চলমান পরিস্থিতিতে উদ্বিগ্ন মানুষকে আশ্বস্ত করার জন্য আজ ৫ মার্চ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি তার ওই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন। 

সেখানে তিনি বলেন, “আমার লক্ষ্য জাতীয় স্বার্থে শান্ত ও বিচক্ষণ নেতৃত্ব দেওয়া। যত চাপই থাকুক, আমাদের মূল্যবোধ ও নীতির পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর শক্তি থাকতে হবে।”
  


Leave Your Comments




যুক্তরাজ্য এর আরও খবর