প্রকাশিত : ১১:৫৩
০১ মার্চ ২০২৬
গত ২১শে ফেব্রুয়ারি শনিবার সকালে স্ট্রালিন বাংলাবাজারের এশিয়ান ড্রাইভিং স্কুলের অস্থায়ী শহীদ মিনার প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সূচিতে ছিল পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভা। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী ও শামীম মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন আব্দুস শহীদ, রোকন হাকিম, মাহবুবুল আলম, শামীম আহমেদ, কাজী রবিউজ্জামান, নুর আলম জিকু প্রমুখ। এরপর মহান ২১শে ফেব্রুয়ারিতে ভাষার জন্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।