প্রকাশিত :  ১৮:১৪
২০ ফেব্রুয়ারী ২০২৬

ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল নেত্রকোণা

ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল নেত্রকোণা

দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২৯ মিনিটের দিকে ওই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর ১২টা ২৯ মিনিট ৪২ সেকেন্ডে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর উৎপত্তিস্থল ময়মনসিংহ-নেত্রকোণার ২৪.৮৭° উত্তর অক্ষাংশ ও ৯০.৭৮° দ্রাঘিমাংশে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৬।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল প্রায় ১২৮ কিলোমিটার উত্তর-পূর্বে। ৩ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পটি মৃদু শ্রেণির অন্তর্ভুক্ত।

এর আগে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরেও ভূকম্পন অনুভূত হয়। ওইদিন ছাতক, সুনামগঞ্জ এলাকায় ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। তবে পরপর দু’দিনের ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 


Leave Your Comments




জাতীয় এর আরও খবর