প্রকাশিত :  ০৮:১২
১৮ অক্টোবর ২০২৫

স্বপ্নীল কবি -শাকেরা বেগম শিমু

আমি এক স্বপ্নীল কবি,

দু'চোখে রয়েছে আঁকা মেঘ ও তেপান্তর,

নকশীকাঁথার মাঠছবি,

আমি এক স্বপ্নীল কবি।


কখনোবা সুউচ্চ পাহাড়ের সারি,

দেখে মনে হয় ওখানেই মোর বাড়ি!

সাগরের নীল জল শোঁ শোঁ গর্জনে,

এক অজানা স্নিগ্ধতা ছড়ায় এ মনে।


দু'নয়ন ভরে দেখি এ ধরার ছবি,

অচেনা অজানা এই স্বপ্নীল কবি।


ভেসে যায় সাদা মেঘ দূরগগণে,

শত ফুল ফোটায় এ মনকাননে।

প্রকৃতি থেকে পান করি অমৃত,

সে ফিরিয়ে দেয় যার কর্ম ও কৃত।


রব করে জীবনের সব মুলতবি,

বলছে এই আনমনা স্বপ্নীল কবি।


হারাতে চায় এ হৃদয় অনেক দূরে,

নীরবতা খাচ্ছে এ মন কুঁড়ে কুঁড়ে।

চাই যেতে হারিয়ে - অজানা সীমানায়,

দিগন্ত যেথা মেশে দূর নীলিমায়।


ভোরে উঁকি দেয় যেথা সোনার ঐ রবি,

সেথায় হারাতে চায় স্বপ্নীল এ কবি।


Leave Your Comments




সাহিত্য এর আরও খবর