প্রকাশিত :  ১১:০৫
২৬ জুলাই ২০২৫

দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করলো ১৪ কোম্পানি

দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করলো ১৪ কোম্পানি

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৪টি কোম্পানি তাদের চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো: 

বৃটিশ আমেরিকান টোব্যাকো

চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭ টাকা ৭৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৭ টাকা ১৪ পয়সা।

আলোচ্য প্রান্তিকশেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৯ টাকা ৫ পয়সা। আগের বছর একই সময়ে ছিল মাইনাস ২০ টাকা ৮৭ পয়সা।

৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯৯ টাকা ৫৭ পয়সা।

লাফার্জহোলসিম

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৩ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়ে ছিল ৬৯ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির লোকসান হয়েছে ২ টাকা ৩ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ২ টাকা ৯ পয়সা।

৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ৩৩ পয়সা।

আরএকে সিরামিকস

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়ে ছিল ২ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির লোকসান হয়েছে ৪৯ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ৯ পয়সা।

৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫ টাকা ৭৩ পয়সা।

সিঙ্গার বিডির

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ১১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৫৮ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৬১ পয়সা।। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৩৭ পয়সা।

প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১২ টাকা ৫২ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৫ টাকা ৯৩ পয়সা।

৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ২০ পয়সা।

বাংলাদেশ ফাইন্যান্স

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১৩ পয়সা।

গত দুই প্রান্তিক বা ৬ মাসে কোম্পানিটির (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ১২ পয়সা। আগের বছর একই সময় সমন্বিত ইপিএস ছিল ৩৩ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকশেষে ৩০ জুন, ২০২৫ কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে মাইনাস ২৯ টাকা ৯২ পয়সা।

ফারইস্ট ফাইন্যান্স

দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৫ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ১ টাকা ১৫ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ১০ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ২ টাকা ২৭ পয়সা।

আলোচ্য প্রান্তিকশেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ২১ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৯ পয়সা।

৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ৫৩ টাকা ৫৮ পয়সা।

বিআইএফসি

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ৬১ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির লোকসান হয়েছে ৩ টাকা ১২ পয়সা। আগের বছর একই সময় লোকসান হয়েছিল ১ টাকা ৫৫ পয়সা।

৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে মাইনাস ১২৯ টাকা ২৩ পয়সা।

ইস্টার্ন ইন্স্যুরেন্স

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১১ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৯ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ১ টাক ৭০ পয়সা।

৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫২ টাকা ২ পয়সা।

তাকাফুল ইন্স্যুরেন্স

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩২ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৪ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ৭০ পয়সা।

৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ৬৫ পয়সা।

ন্যাশনাল ব্যাংক

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩৭ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ৫১ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির লোকসান হয়েছে ৩ টাকা ৬ পয়সা। আগের বছর একই সময় লোকসান হয়েছিল ১ টাকা ৯৯ পয়সা।

৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে মাইনাস ১ টাকা ১৯ পয়সা।

রূপালী ব্যাংক

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৪২ পয়সা।

আলোচ্য অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) ব্যাংকটির ইপিএস হয়েছে ২০ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৮৯।

সর্বশেষ প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ হয়েছে ১৩৯ টাকা ১১ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ৬৯ পয়সা।

সর্বশেষ ০ জুন, ২০২৫ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ১৯ পয়সা।

ইউনিলিভার কনজ্যুমার

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৬২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ৯ টাকা ৮৩ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৯ টাকা ৭৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২১ টাকা ৪৪ পয়সা।

আলোচ্য প্রান্তিকশেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয়েছে মাইনাস ২৩ টাকা ৫৭ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৫ টাকা ৮৩ পয়সা ।

৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯৪ টাকা ৬১ পয়সা।

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস)হয়েছে ২৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ২৭ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ৫৫ পয়সা।

প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৩১ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৩৫পয়সা।

৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৫৭ পয়সা।

প্রভাতী ইন্স্যুরেন্স

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস)হয়েছে ৪০ পয়সা।। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ৩৫ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭৮ পয়সা।। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ৯০ পয়সা।

প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ২৪ পয়সা। আগের বছর একই সময়ে ছিল মাইনাস ১৪ পয়সা।

৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২২ টাকা ৪৯ পয়সা।


Leave Your Comments




মূল্য সংবেদনশীল তথ্য এর আরও খবর