প্রকাশিত : ১৩:১৫
০৭ এপ্রিল ২০২২
শেয়ারবাজারে এসএমই মার্কেটে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারদর উঠা-নামা করার সীমা বা সার্কিট ব্রেকারে পরিবর্তন এনেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এসএমই মার্কেটে সার্কিট ব্রেকার আগের ২০ শতাংশ পরিবর্তন করে ১০ শতাংশ করা হয়েছে। যা আগামি রোববারস থেকেই কার্যকর করতে দেশের ঊভয় স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সাক্ষরিত এই নির্দেশনা জারি করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ি, আগামি কার্যদিবস থেকে এসএমই মার্কেটের শেয়ারগুলো আগের দিনের ক্লোজিং প্রাইসের উপরে ভিত্তি করে একদিনে সর্বোচ্চ ১০ শতাংশ বাড়তে বা কমতে পারবে।