প্রকাশিত :  ১১:৩৫
১৩ জুন ২০২৩

ডাচ্-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সাদিয়া রাইয়ান আহমেদ

ডাচ্-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সাদিয়া রাইয়ান আহমেদ

সাদিয়া রাইয়ান আহমেদ ডাচ্-বাংলা ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান হিসেবে সায়েম আহমেদের স্থলাভিষিক্ত হলেন তিনি।

সোমবার ডাচ্-বাংলা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাদিয়া রাইয়ান আহমেদ গত বছরের ১৪ জুন থেকে ব্যাংকের একজন পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১২ সাল থেকে বিভিন্ন স্বনামধন্য টেক্সটাইল স্পিনিং মিলে উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে সাদিয়া রাইয়ান আহমেদের। তিনি যেসব কোম্পানিতে যুক্ত আছেন, সেগুলোর রপ্তানি আয় মাসে ৮ কোটি ডলারের বেশি।

সাদিয়া রাইয়ান আহমেদ ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল, কানাডার ব্রাঙ্কসাম হল এবং ইউনিভার্সিটি অব টরন্টো সেন্ট জর্জে পড়াশোনা করেছেন।


Leave Your Comments




টপ ম্যানেজমেন্ট এর আরও খবর