প্রকাশিত :  ০৬:৩৯
১১ জুন ২০২৩

মূল্য সংবেদনশীল তথ্য নেই মেঘনা পেটের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায়।

এছাড়া কোম্পানিটি জানায়, দীর্ঘ সময়ের জন্য কোম্পানিটির কারযক্রম বন্ধ রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গত ২৪ মে নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর‌যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২১ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৯ টাকা ২০ পয়সা। ৮ জুন কোম্পানিটির শেয়ার দর ৪০ টাকা ৭০ পয়সায় উন্নীত হয়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।


Leave Your Comments




মূল্য সংবেদনশীল তথ্য এর আরও খবর