প্রকাশিত :  ১৪:৩৬
১২ মে ২০২৩

লিন্ডে বিডি, ঢাকা ব্যাংক, নিটল ইন্স্যুরেন্স ও এশিয়া ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

লিন্ডে বিডি, ঢাকা ব্যাংক, নিটল ইন্স্যুরেন্স ও এশিয়া  ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
ঢাকা ব্যাংক
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেড ৩১ মার্চ, ২০২৩ প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭৩ পয়সা।
৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪০৬ টাকা ২৩ টাকা ২৯ পয়সা।

লিন্ডে বিডি
শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড ৩১ মার্চ, ২০২৩ প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ২২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৯ টাকা ৬৫ পয়সা।
৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪০৬ টাকা ৬৫ পয়সা।

নিটল ইন্স্যুরেন্স
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ'২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ'২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৬৫ পয়সা।

এশিয়া ইন্স্যুরেন্স
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ'২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ'২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৫৫ পয়সা।



Leave Your Comments




মূল্য সংবেদনশীল তথ্য এর আরও খবর