প্রকাশিত :  ১৩:২৩
০১ মে ২০২৩

এনার্জিপ্যাক’র তৃতীয় প্রান্তিক প্রকাশ

এনার্জিপ্যাক’র তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড ৩১ মার্চ, ২০২৩ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৯ পয়সা।

অন্যদিকে, অর্থবছরের তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৪ পয়সা। আগের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪৯ টাকা ০৬ পয়সা।


Leave Your Comments




মূল্য সংবেদনশীল তথ্য এর আরও খবর