প্রকাশিত : ১২:৫৫
২৯ এপ্রিল ২০২৩
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেড ৩১ মার্চ, ২০২৩ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৭ পয়সা।
অন্যদিকে, অর্থবছরের তিন প্রান্তিক বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৭ পয়সা। যা আগের একই সময়ে ছিল ১ টাকা ৩৮ পয়সা।
৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ৮৩ পয়সা।