প্রকাশিত :  ০৭:০৪
২৯ এপ্রিল ২০২৩

ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো ম্যারিকো বাংলাদেশ

ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো ম্যারিকো বাংলাদেশ

অর্থনীতি ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ৩১ জুন, ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে দুই দফায় ঘোষিত ৭৫০ শতাংশ (৪৫০+৩০০) অন্তর্বর্তী লভ্যাংশকে চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২২ টাকা ৯৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১১২ টাকা ৮২ পয়সা।

আগামী ২৬ জুলাই কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।


Leave Your Comments




মূল্য সংবেদনশীল তথ্য এর আরও খবর